1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত! কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক” সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল

জাহিদ হাসান,ভেড়ামারা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

খুলনা বিভাগের প্রেসক্লাব ভেড়ামারা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ম. বুলবুল আবু সাঈদ শামীম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) ঢাকা কোচ কাউন্টার সংলগ্ন খুলনা বিভাগীয় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা ও দোয়া মাহফিলের হয়।

খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও  সাংবাদিক আঃ আলিম  খুলনাবিভাগীয় প্রেস ক্লাবের উপদেষ্টা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাহিত্যিক মোঃ আসমান আলী, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মমিনুল ইসলাম, ভেড়ামারা সোশ্যাল ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুলসহ খুলনাবিভাগীয় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ম. বুলবুল আবু সাঈদ শামীম। বক্তব্যে তিনি তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বক্তারা বলেন, ম. বুলবুল আবু সাঈদ শামীম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় খুলনা বিভাগীয় সাংবাদিক সমাজসহ ভেড়ামারাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তাঁর মেধা, আইনগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা  হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়ে তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com