1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে সংরক্ষিত আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বৃক্ষরোপণ কালীগঞ্জ মহিলা কলেজ–ভূষণ সড়কের শতবর্ষী গাছের ঝুঁকিপূর্ণ ডালে চরম ভোগান্তি মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নের রূপকার রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তি দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত! কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক” সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নির আগমন উপলক্ষে প্রাণবন্ত নাগরিক সভা অনুষ্ঠিত

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মদ ও ওষুধ উদ্ধার, নারী আটক”

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ ও ২,২৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সাথে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। ​শুক্রবার (৩১ জুলাই) ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই রাতে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করা হয়। অন্যদিকে, শুক্রবার ভোরে মাটিলা বিওপির অধীনস্থ মকধ্বজপুর গ্রামের কারবালা এলাকায় পরিচালিত অপর এক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় মদ এবং ২,২৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। ​মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে তাদের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com