1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দায়িত্বগ্রহণ থেকে পদত্যাগ: বিতর্কের মুখে অবসানের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধ্যায় সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি আসন্ন পৌরসভা নির্বাচনে মহেশপুর পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডে গণজোয়ার! কোটচাঁদপুরে গৃহবধূকে গর্ভবতী করে দেবর চম্পট: পরকীয়া, কাবিন ও উধাওয়ের নাটকে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন ইসি মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬ কেজি গাঁজা ও ২৬৪ বোতল মাদক সিরাপ উদ্ধার ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ জুমার নামাজ শেষে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন

কমলনগরে অপরিকল্পিতভাবে খাল খনন: ধসে পড়ার ঝুঁকিতে কোটি টাকার নতুন সড়ক

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জারিরদোনা খালের পুনঃখনন কাজে চরম অপরিকল্পিততার অভিযোগ উঠেছে। কোনো প্রকার প্রকৌশলগত নিয়ম না মেনে খালের পাড় ঘেঁষে ভারী এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটায় নবনির্মিত হাজিরহাট–খায়েরহাট সড়কসহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয়দের অভিযোগ, খালের একেবারে তীর ঘেঁষে গভীর করে মাটি কাটায় সদ্য নির্মিত হাজিরহাট–খায়েরহাট, চর ফলকন ও চর জাঙ্গালিয়া আমজাদিয়া সড়কের নিচের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ইতোমধ্যে একাধিক স্থানে সড়কের কিনারা ধসে খালে পড়তে শুরু করেছে। অনেক স্থানে সড়কের গাইডওয়ালে ফাটল দেখা দিয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সড়কটি সম্পূর্ণ বিলীন হওয়াসহ পার্শ্ববর্তী মসজিদ, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।

​ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, “খাল পুনঃখনন ভালো উদ্যোগ, কিন্তু যেভাবে অপরিকল্পিতভাবে খালের পাড় ঘেঁষে মাটি কাটা হচ্ছে, তাতে মনে হচ্ছে ‘খাল কেটে কুমির আনা’ হয়েছে। সড়ক বাঁচাতে গিয়ে নতুন করে মহাবিপদ ডেকে আনা হচ্ছে।”

​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাতুজ্জামান বলেন, “প্রকল্পটি এলজিইডির আওতাধীন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তা খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেব।”

​দুর্ভোগ এড়াতে অবিলম্বে প্রকৌশলগত মান বজায় রেখে খাল খনন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও গাইডওয়াল জরুরি ভিত্তিতে সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com