1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি নন ওসি ইমরান,তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬ কেজি গাঁজা ও ২৬৪ বোতল মাদক সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার রেদূওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব অভিযানে মোট ৬ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করা হয়।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) জোয়ানরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেন্সিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

​বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com