1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

কাশিয়ানীতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল। 

কাশিয়ানি গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ), উম্মাহাতুল মু’মিনীন এবং পবিত্র কুরআন নিয়ে জঘন্য কটুক্তির প্রতিবাদে কাশিয়ানীতে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে ‘কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতা’র যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রতিবাদ সভায় বক্তারা কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা অভিযুক্ত জাগলুল হায়দার শাহিনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) ও পবিত্র কুরআন নিয়ে কোনো ধরনের কটুক্তি বা অপমান বরদাশত করা হবে না। বক্তারা অভিযুক্ত ব্যক্তি যেন আইন এড়িয়ে পার পেতে না পারে, সেজন্য অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ তাওহীদি জনতা “বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন”— স্লোগানে মুখরিত করে তোলে পুরো কাশিয়ানী বাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com