
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিশেষ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। দিনটি উদযাপনে রোগীদের পুষ্টি ও মানসিক আনন্দের কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী এ বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন রোগীরা যাতে বিশেষ এ দিনের উৎসবের আবহে ভালো খাবার পান, সে লক্ষ্যে সকাল, দুপুর ও রাতে তিন বেলা খাবারের তালিকায় ভিন্নতা আনা হয়েছে।
দিনের বিশেষ মেন্যু:
সকালের নাস্তা: ডিম, কলা, বনরুটি ও সেমাই।
দুপুরের খাবার: পোলাও, খাসির মাংস ও দই।
রাতের খাবার: সাদা ভাত, মুরগির মাংস ও মিষ্টি।
এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ রোগীরা যেন ঈদ-এ-মিলাদুন্নবীর বিশেষ আমেজ অনুভব করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। উন্নত মানসম্পন্ন চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের সার্বিক কল্যাণে এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply