1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবলের কালো অধ্যায়,২০২৬ বিশ্বকাপ ফাইনাল। ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট; অর্থ দন্ড নাটোরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ; ৩৬ জনের বিরুদ্ধে মামলা কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

জি এম সাগর হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

যশোরের অভয়নগর উপজেলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের সক্রিয় সদস্য মো. আবুল বাশারকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় অভয়নগর থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জের বিরুদ্ধে অজ্ঞাত কারনে গড়িমসির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, অভয়নগর ইউনিটের নেতৃবৃন্দ ও নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ দফায় দফায় ঘটনাটিকে গুরুত্বের সাথে তদন্তকরে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসলেও বিষয়টি নিয়ে খোদ অফিসার্স ইনচার্জের বিরুদ্ধে কালক্ষেপনের অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, ক্ষমতাসীন দলের স্থানীয় এক প্রভাবশালী নেতার ইশারায় ওসি বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন না। যদিও সাংবাদিক মহলকে অসংখ্যবার আশ্বস্ত করে একের পর এক ৭ দিন, তিনদিন, দুইদিন এভাবে সময় নিয়ে তদন্তের নামে গড়িমসি লক্ষ করা গেছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যশোর জেলা পুলিশ সুপারের সাথে কথা বললে পুলিশ সুপার ওসিকে গুরুত্বের সাথে দেখার নির্দেশ দেন বলে জানা যায়। তথাপি তিনি পুলিশ সুপারের নির্দেশের তোয়াক্কা করছেন না। ফলে ককটেল হামলার ঘটনার ২২ দিন পার হলেও এখনো তদন্তের অগ্রগতী বা আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ফলে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ সাংবাদিককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপকারীদের আইনের আওতায় আনতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে দোষীদের আটকে ব্যার্থ হলে শনিবার থেকে আন্দোলনের কর্মসূচি শুরু হবে বলে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। সাংবাদিকদের অভিযোগ, ঘটনার পরপরই হামলায় জড়িত সন্দেহভাজনদের পরিচয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাদের দাবি, মামলার তদন্তে দীর্ঘসূত্রিতা বিচারপ্রক্রিয়ার প্রতি জনআস্থা ক্ষুন্ন করছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের নেতৃবৃন্দ অভিযোগ করেন ঘটনার পর থেকে তিন দফায় সন্দেহভাজনদের নাম ও ঘটনার সম্ভাব্য কারন জানতে চেয়েছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান। সাংবাদিক নেতারা তিন দফায় একই তথ্য দিলেও উল্লেখযোগ্য কোন অগ্রগতী লক্ষ্য করা যায়নি। উপরোন্ত গত ৫ দিন আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মুরাদ হোসেন সাংবাদিকদের মুঠোফোনে জানান, ঘটনার পর পরই সন্দেহভাজনদের নাম ও সম্ভাব্যকারন ভুক্তভোগীর কাছ থেকে জেনে ওসি স্যারকে দেয়া হয়েছে। ওসি স্যার বিষয়টি যাচাই-বাছাই করছেন। স্যার অর্ডার দিলেই দোষীদের আটকে অভিযান শুরু হবে। এদিকে দুই দফা সাংবাদিক নেতৃবৃন্দের নিকট থেকে তথ্য নেয়ার পরও গতকাল সোমবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের একজন সাংবাদিক নেতা অফিসার্স ইনচার্জ এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি পূণরায় তথ্য চান। সকালে তৃতীয় দফায় তাকে তথ্য সরবরাহ করা হয়। তবুও ২৪ ঘন্টা অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখা যায়নি। সাংবাদিক নেতারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বাঁধাগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের ইউনিট প্রধান হারুন অর রশীদ বলেন, সাংবাদিক বাশারের উপর হামলাকারীদের আটকে ও সুষ্ঠু তদন্তে অভয়নগর থানা পুলিশের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। তারা দফায় দফায় আশ্বস্ত করে কালক্ষেপন করছে বলে প্রতিয়মান হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে তদন্ত ও দোষীদের আটক করা না হলে আগামী শনিবার থেকে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে। বিষয়টি সম্পর্কে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ দীনু আহম্মেদ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ইউনিট কমিটির বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে যশোর জেলাব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়বে। তিনি এ ব্যাপারে যশোর জেলা পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com