
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, ৫৮ বিজিবির এডি ইমদাদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার ও ভিডিপির কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নির্মূল, জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চোরাচালান ও চোরাকারবারি দমনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply