
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী ওয়াসার নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এছাড়া আধুনিক ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী গড়ে তুলতে রাসিকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জনগণের দোরগোড়ায় সর্বোত্তম নাগরিক সেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। রাজশাহীর উন্নয়ন ও নাগরিক কল্যাণে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ওয়াসার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply