1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গোবিন্দগঞ্জে মাদক বিক্রেতা,হ্যাকার সহ ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার হোসেন, সচেতন মহলে প্রশংসা খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রুগী শনাক্ত ফুলতলা টিএনটি টাওয়ার থেকে তার চুরির সময় যুবক আটক সাংবাদিক পরিচয়ে হোটেলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম এখন সবজি বিক্রেতা ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন

ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে আজ ২৬ জুলাই রবিবার  ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

 ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা প্রশাসক এসময় বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তম পরিচ্ছন্নতাচর্চার মানসিকতা তৈরিতে ‘ক্লিন সানডে’ প্রোগ্রামের আওতায় এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিমাসেই মূল্যায়ন করা হবে। পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে, তবে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। ‘ক্লিন ময়মনসিংহ’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা যায়।

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে। প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

জেলা প্রশাসক উভয় স্কুলের আঙিনা, ভবন, স্কুলকক্ষ পরিষ্কারে শিক্ষার্থীদের নিয়ে নিজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক স্কুলদ্বয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com