1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক “ফিজিওথেরাপি সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন পেশী ও অস্থিসংক্রান্ত জটিলতার চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মক্ষম হয়ে উঠবেন এবং তাদের সার্বিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com