1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ  ২০১৮-র ‘রাতের ভোটের’ কারিগর সাবেক ডিসি সরোজ কুমার নাথ বাধ্যতামূলক অবসরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক পঞ্চগড়ের সাবেক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিন বাধ্যতামূলক অবসরে  তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড় ঝিনাইদহে ভুয়া ড্রাইভারের খপ্পরে ৩৭ লাখ টাকার মালামাল উধাও

মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার হোসেন, সচেতন মহলে প্রশংসা

স্টাফ রিপোর্টার রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মো. সরোয়ার হোসেন দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে সততা, সাহসিকতা ও জনস্বার্থে নিরলসভাবে কাজ করে স্থানীয়ভাবে আস্থা ও সম্মান অর্জন করেছেন। বর্তমানে তিনি “মাই টিভি” ও “দৈনিক মানবজমিন” মহেশপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত ফেসবুক লাইভ, সংবাদ প্রতিবেদন এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিয়মিত মহেশপুরকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে আসছেন।

‎তাঁর এই ধারাবাহিক অবস্থান স্থানীয় যুবসমাজ, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত একটি মহল তাঁর এই কর্মকাণ্ডে অসন্তুষ্ট হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

‎মো. সরোয়ার হোসেন বলেন, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি যতদিন বেঁচে থাকব, এই লড়াই চালিয়ে যাব।

‎তিনি আরও বলেন, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে মহেশপুরকে মাদকমুক্ত করা সম্ভব।

‎মাদকবিরোধী অভিযানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সহ পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। তাঁর মতে, বর্তমান ওসির নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

‎স্থানীয় সচেতন মহলের অভিমত, সাংবাদিক সরোয়ার হোসেনের মতো দায়িত্বশীল ব্যক্তিদের সামাজিক উদ্যোগ এবং প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে মহেশপুরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com