1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল মহেশপুরে সংরক্ষিত আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নি ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বৃক্ষরোপণ কালীগঞ্জ মহিলা কলেজ–ভূষণ সড়কের শতবর্ষী গাছের ঝুঁকিপূর্ণ ডালে চরম ভোগান্তি মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নের রূপকার রাষ্ট্র হারলেও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই অ্যাটর্নি জেনারেলের স্বস্তি দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত, আশঙ্কাজনক স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ায় ম. বুলবুল আবু সাঈদ শামীমকে সংবর্ধনা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা ইউনিটের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, দাপ্তরিক কার্যক্রম, তদন্তের মানোন্নয়ন এবং মামলার দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পিবিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

সভার শুরুতে পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ এবং দাপ্তরিক কার্যক্রম-সংক্রান্ত সমস্যা ও মতামত শোনেন। পরে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন।

এ সময় চলমান মামলার তদন্তে কর্মদক্ষতা ও সর্বাধিক মামলা নিষ্পত্তির ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করেন পুলিশ সুপার।

সভার অপরাধ পর্যালোচনা পর্বে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, পিবিআই সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় দেওয়া নির্দেশনা, নীতিমালা ও কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণকে সর্বোচ্চ মানের তদন্তসেবা নিশ্চিত করতে প্রতিটি মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত ও নিষ্পত্তির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দক্ষতা, জবাবদিহি ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পিবিআইয়ের প্রধান লক্ষ্য।”

সভায় কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের পাশাপাশি তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com