1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

বাসে তল্লাশি চালিয়ে ৫২২ গ্রাম হেরোইন জব্দ

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫২২ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ তল্লাশিতে একটি যাত্রীবাহী বাস থেকে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৪:৩০ ঘটিকায় শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘রূপসা পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতর যাত্রীদের ব্যাগ রাখার র্যাক (ব্যাংকার) থেকে লাওয়ারিশ/পরিত্যক্ত অবস্থায় ৫২২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ঝিনাইদহের শৈলকুপা থানায় হস্তান্তরপূর্বক একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, “অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এই কঠোর অবস্থান বজায় থাকবে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com