1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

ডিবির অভিযানে ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপসহ নারী আটক

মামুন হোসেন,মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপসহ আসমা খাতুন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার দুধসরা জোলপাড়া মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামকুড় গ্রামের বাসিন্দা। তিনি আফসার হোসেনের স্ত্রী ও মোঃ ইউনুচ আলীর মেয়ে।

জানা যায়, অভিযানের সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিম রেজা ও মুহিতুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com