1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার তালা ভেঙে ঢুকে জিম্মি, তারপর লাখ টাকা-স্বর্ণ লুট-নোয়াখালীতে চাঞ্চল্যকর ডাকাতি নির্ধারণ হলো জ্বালানি তেলের নতুন দাম শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী রূপগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক নুর নবী খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কালীগঞ্জ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও কমিটি গ্রহণ নায়ফা ট্রেড বিডিতে কোটি টাকার ই-মানি আত্মসাৎ, দুই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন। ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

আশুলিয়ায় মাদকবিরোধী র‍্যালি, সুস্থ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাভার আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে মাদকবিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে আয়োজিত এ র‍্যালি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার মার্কেটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মণ্ডল বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।”

সমাবেশে আরও বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল মীর। তিনি বলেন, “এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমরা বদ্ধপরিকর। যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে এনে আলোর পথে পরিচালিত করতে এ ধরনের সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।”

এ সময় বক্তব্য দেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসান উল্লাহ ভূঁইয়া। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকবিরোধী এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
১০

© All rights reserved © 2026
Themes By BDITWork.Com