
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি জনাব মো: মতিয়ার রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব মো: হামিদুজ্জামান জলিলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখা, ঝিনাইদহের নেতৃবৃন্দ।
এ সময় আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত ও অনুমোদিত কমিটির তালিকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত থেকে গ্রহণ করা হয়।
কমিটি গ্রহণকালে এবং সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: ফাওজুর রহমান সাবিত, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসাইন এবং কার্যকরী সদস্য মো: জাহাঙ্গীর হোসেন।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃবৃন্দও সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply