1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

তালা ভেঙে ঢুকে জিম্মি, তারপর লাখ টাকা-স্বর্ণ লুট-নোয়াখালীতে চাঞ্চল্যকর ডাকাতি

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নোয়াখালী প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের বসতঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে।

ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের হাত-মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ও আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতদের হামলায় আহত পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করতে পুলিশের টহল বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com