1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবলের কালো অধ্যায়,২০২৬ বিশ্বকাপ ফাইনাল। ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট; অর্থ দন্ড নাটোরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ; ৩৬ জনের বিরুদ্ধে মামলা কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

মহেশপুরে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রেদওয়ানুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: দবির উদ্দিন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া।

​মতবিনিময় সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা, সম্ভাবনা, শিক্ষক সংকট ও শিক্ষাদানের ক্ষেত্রে নানাবিধ করণীয় বিষয় প্রশাসনের সামনে তুলে ধরেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন শিক্ষকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। একই সাথে তিনি শিক্ষার গুণগত মান উন্নত করতে এবং উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র বদলে দিতে সকল শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

​সভায় উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com