1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবলের কালো অধ্যায়,২০২৬ বিশ্বকাপ ফাইনাল। ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট; অর্থ দন্ড নাটোরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ; ৩৬ জনের বিরুদ্ধে মামলা কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!

বগুড়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করা মামলায় ওসমান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ জুলাই সোমবার রাতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার রেলওয়ের লোকো পূর্ব কলোনীতে শ্বশুর বাড়ীতে বসবাস করে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার লোকো পূর্ব কলোনীর বাসিন্দা ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন ১৯ জুলাই রবিবার রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও রান্না ঘরের বৈদ্যুতিক বাল্ব খুলে অন্ধকার করে দিয়ে ওই নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরজবরদস্তির চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় ২১ জুলাই সোমবার রাতে ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির পুলিশ আসামী ওসমান মোল্লাকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী ওসমান মোল্লাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com