1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চারটি বানরের অঙ্গ বিকল হওয়ার পরও শিশুর ওপর প্রয়োগ হলো একই থেরাপি, অতঃপর মৃত্যূ মহেশপুরে খালের পানিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: এলাকায় তীব্র চাঞ্চল্য! ঝিনাইদহে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: ৫০ হাজার টাকায় রফার চেষ্টা মাতব্বরদের! সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ। বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস আজ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

ঝিনাইদহে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: ৫০ হাজার টাকায় রফার চেষ্টা মাতব্বরদের!

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ১০ মাইল গ্রামে এক ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অত্যন্ত ন্যক্কারজনক এই ঘটনাটি পুলিশ ও প্রশাসনকে না জানিয়ে স্থানীয়ভাবে মাত্র ৫০ হাজার টাকায় রফা বা আপস করার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তাকে একা পেয়ে ‘এক লম্পট’ ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকার কিছু স্থানীয় মাতব্বর ও সালিশকারী বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। আইনি পদক্ষেপ নিতে বাধা দিয়ে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে চাপ প্রয়োগের মাধ্যমে মাত্র ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাকার বিনিময়ে এমন অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। ভুক্তভোগী পরিবারটি যেন কোনো মহলের চাপের কাছে নতি স্বীকার না করে সঠিক ন্যায়বিচার পায়, সে জন্য ঝিনাইদহ জেলা পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com