
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের ‘ভাঙনের খাল’ নামক স্থানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ভাসতে দেখা গেছে। লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গ্রামের ভাঙনের খালে একটি মরদেহ ভাসতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর সহযোগিতা কামনা করছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।
যদি কেউ এই ব্যক্তির কোনো খোঁজ বা পরিচয় জেনে থাকেন, তবে নিকটস্থ প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
Leave a Reply