1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার হোসেন, সচেতন মহলে প্রশংসা খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রুগী শনাক্ত ফুলতলা টিএনটি টাওয়ার থেকে তার চুরির সময় যুবক আটক সাংবাদিক পরিচয়ে হোটেলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম এখন সবজি বিক্রেতা ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন কমছে না মূল্যস্ফীতি; মুদ্রানীতি বদলের ভাবনা বাংলাদেশ ব্যাংকের বরিশালে সিভিল সার্জনের অপসারণের দাবি ৫,১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের ছাত্রকে মারধর করলো জুয়াড়ি 

বরিশালে সিভিল সার্জনের অপসারণের দাবি

বরিশাল ব্যুরো
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

‎বরিশালে সিভিল সার্জন ডা. এসএম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. মনিরুজ্জামান যোগদানের শেষ দিন হলেও অফিসে যোগ দেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

‎বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ‘‘যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।”

‎শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘‘ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের উপর জুলুম করেছেন। এমন জুলুমবাজ, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে বরিশালের মাটিতে দেখতে চাই না।’’

‎কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. মনিরুজ্জামানের অপসারণ এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com