1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতার পালাবদলে শৈলকুপায় আ’লীগ সমর্থিতদের বিএনপি প্রীতি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! অভিযোগের পরও অধরা ‘জর্জ ডব্লিউ বুশ’ বেলাল, মাদক কারবারে দুই ছেলের সম্পৃক্ততার দাবি মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ঝিনাইদহ জেলা প্রশাসন চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে জাম্বিয়ার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে বড় লাফ: মুম্বাই-কেকেআরকে পেছনে ফেলে শীর্ষে আরসিবি ইসরায়েলি হামলায় গাজায় অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু: স্বাস্থ্য মন্ত্রণালয় মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার! রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০ Time View

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পৃথক তিনটি অভিযানে হেরোইন, গাঁজা, চোলাইমদ ও মদ তৈরির ওয়াশসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। ডিএনসি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেরাজুল ইসলাম ওরফে কালু (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা. পিয়ারা বেগম (৪০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এদিকে বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় পরিচালিত পৃথক অভিযানে পরেশ মুর্মু (৩৬)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com