1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ক্ষমতার পালাবদলে শৈলকুপায় আ’লীগ সমর্থিতদের বিএনপি প্রীতি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! অভিযোগের পরও অধরা ‘জর্জ ডব্লিউ বুশ’ বেলাল, মাদক কারবারে দুই ছেলের সম্পৃক্ততার দাবি মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ঝিনাইদহ জেলা প্রশাসন চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে জাম্বিয়ার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে বড় লাফ: মুম্বাই-কেকেআরকে পেছনে ফেলে শীর্ষে আরসিবি ইসরায়েলি হামলায় গাজায় অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু: স্বাস্থ্য মন্ত্রণালয় মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার!

ক্ষমতার পালাবদলে শৈলকুপায় আ’লীগ সমর্থিতদের বিএনপি প্রীতি

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

রাজনৈতিক পটপরিবর্তনের পর ঝিনাইদহের ছয়টি উপজেলায় শুরু হয়েছে রাজনৈতিক দলের বলয় বদলের খেলা। বিগত সরকারের সময়ে সুবিধাভোগী আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা এখন নিজেদের রক্ষা করতে বিএনপির ছত্রছায়ায় ভিড়ছেন বলে অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকার এক যুবদল নেতার হত্যামামলা কান্ডে কালীগঞ্জের চারজনের নাম আসাসহ বিভিন্ন বিতর্কিত ঘটনায় দলের তৃণমূল ক্ষুব্ধ।

এরই ধারাবাহিকতায় শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ইছহাক হোসেনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইছহাক হোসেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ এবং মোস্তফা আরিফ রেজা মন্নুর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্টের পর তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অতীতের ছবি মুছে ফেলেছেন।

বর্তমানে তাকে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃত্বে বসানোর চেষ্টা চলছে বলে গুঞ্জন উঠলে বিএনপির একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ১৭ বছর রাজপথে লড়াই করেছি। সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাই কমান্ড ব্যবস্থা না নিলে দলের শৃঙ্খলা বিনষ্ট হবে।”

তবে সব অভিযোগ অস্বীকার করে ইছহাক হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ৯০ শতাংশই মিথ্যা। অতীতে আমি বিএনপির সমর্থনে ইউপি সদস্য নির্বাচন করেছি। কোনো অপরাধমূলক কাজে যুক্ত ছিলাম না, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com