
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে দত্তনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কিরন মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। গ্রেফতারকৃত কিরন মণ্ডলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোপালনগর গ্রামে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এই ঘটনায় মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে মহেশপুর থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply