1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ওয়াহেদ আলী
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা, নিরাপত্তা ঝুঁকি, হয়রানি, নির্যাতন এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হতে হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

সভায় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করা, অসুস্থ ও অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ানো, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন শুধু সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করবে না, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখবে। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ তৈরি করে একটি শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠন হিসেবে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com