1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সাপে কাটলে যেটা অবশ্যই করণীয়

স্টাফ রিপোর্টার :- রেদওয়ানুল ইসলাম রিপন
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান হাসান শোভনের দিকনির্দেশনা
​সাপের কামড় একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি। সঠিক সচেতনতা ও সঠিক প্রাথমিক চিকিৎসার অভাবে প্রতি বছর অনেক মানুষের প্রাণহানি ঘটে। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সাপে কাটার পর তাৎক্ষণিক করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ইমরান হাসান শোভন।
​সাপে কাটলে প্রাথমিক করণীয়:
​ ১. রোগীকে আশ্বস্ত করা ও সাহস দেওয়া: আক্রান্ত ব্যক্তিকে বারবার সাহস দিতে হবে যেন তিনি আতঙ্কগ্রস্ত না হন। অতিরিক্ত ভয়ের কারণে রক্ত সঞ্চালনে পরিবর্তন আসে এবং বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। অনেক সময় রোগী কেবল আতঙ্কের কারণেই মারা যান।
২. আক্রান্ত অঙ্গ স্থির রাখা: আক্রান্ত অঙ্গটি কোনোভাবেই বেশি নড়াচড়া করানো যাবে না। অঙ্গ স্থির রাখলে শরীরে বিষ ছড়ানোর গতি ধীর হয়।
৩. প্রেসার ইমোবিলাইজেশন (হালকা ব্যান্ডেজ করা): আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে হালকা চাপ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। ব্যান্ডেজ না থাকলে গামছা বা ওড়না ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, বাঁধন যেন কোনোভাবেই অতিরিক্ত শক্ত না হয়। শক্ত বাঁধনের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে নেক্রসিস হতে পারে এবং অঙ্গহানির ঝুঁকি থাকে।
৪. আক্রান্ত স্থান পরিষ্কার রাখা: আক্রান্ত স্থানটি সাবান-পানি দিয়ে আলতোভাবে ধুয়ে নিতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যেন বাইরের জীবাণু দূর হয়।
৫. কৃত্রিম শ্বাসপ্রশ্বাস প্রদান: রোগী যদি নিজে থেকে শ্বাস নিতে না পারেন, তবে অনতিবিলম্বে মুখে মুখ রেখে কৃত্রিম শ্বাস দেওয়ার (CPR) ব্যবস্থা করতে হবে।
৬. সাপ মারতে সময় নষ্ট না করা: সাপটি যদি ইতোমধ্যে মারা গিয়ে থাকে, তবে সেটি সাবধানতার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে (তবে খালি হাতে ধরা যাবে না, কারণ অনেক সময় সাপ মরার ভান করে থাকে)। তবে কোনো অবস্থাতেই সাপ মারতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না।
৭. দ্রুত হাসপাতালে নেওয়া: কোনো অবস্থাতেই ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে।
​পরামর্শে:
ডা. মোঃ ইমরান হাসান শোভন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
যশোর মেডিকেল কলেজ
মেডিকেল অফিসার (DC), মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
(শিশু, মেডিসিন ও শিরা বিষয়ে অভিজ্ঞ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com