1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস আজ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার! মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি অবহেলিত ঝিনাইদহের উন্নয়ন: তিন নক্ষত্রের কাছে জনমানুষের প্রত্যাশা মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক 

এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনে শ্যামনগর উপজেলার সকল স্তরের জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদে শ্যামনগরের কলবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নৈতিক পদস্খলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে নাগরিদের মধ্য থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম, জি এম রুস্তম আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com