
নীলফামারী জলঢাকায় মানুষের প্রাণ রক্ষার্থে এবং গবাদী পশুকে বাচাঁতে গিয়ে চলন্ত ট্রাক খাদে পরে গিয়েছে। গতকাল ২১শে অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম বড়াই বাগানের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে। ট্রাকের ড্রাইভার রাব্বী হোসেন জানান, আমি বগুড়া-ট ১১-০৭৯৯ নাম্বারের একটি ফাঁকা ট্রাক নিয়ে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন কালীগঞ্জ বাজার হইতে বালু আনলোড করার উদ্দ্যেশে আসতেছিলাম। ইতিমধ্যে এই জায়গায় পৌঁছালে ব্যাটারী চালিত অটো ভর্তি মানুষ এবং তার পাস দিয়ে গবাদী পশু গাভী ও ছাগল নিয়ে এক লোক রাস্তা পারাপার করছিল। এ সময় আমার চলন্ত গাড়ি নিয়ন্ত্রণে হিমসিম পেতে হয় এবং একপর্যায়ে মানুষের প্রাণ এবং গবাদীপশুকে বাচাঁতে গিয়ে চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেইন রাস্তা সংলগ্ন খাদে পরে যায়। ড্রাইভার রাব্বী হোসেন বলেন, গাড়িটি খাদে পরে ক্ষতিগ্রস্ত হলেও আমি মানুষের প্রাণ ও গবাদিপশুদের প্রাণে রক্ষা করতে পেরেছি। এ জন্য আমাকে খুব ভালো লাগছে। এ ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শী সামসুল আলম বলেন, ড্রাইভারের শুদক্ষতার জন্য অল্পের জন্য ৭/৮ মানুষের প্রাণ, ৩টি গরু ও ৩টি ছাগল প্রাণে রক্ষা পেয়েছে। ড্রাইভার রাব্বী বলেন, বিপদগ্রস্ত গাড়িটি নিয়ে দুশ্চিন্তায় পরলাম। তাছাড়া গাড়িটিরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
Leave a Reply