1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ক্ষমতার পালাবদলে শৈলকুপায় আ’লীগ সমর্থিতদের বিএনপি প্রীতি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! অভিযোগের পরও অধরা ‘জর্জ ডব্লিউ বুশ’ বেলাল, মাদক কারবারে দুই ছেলের সম্পৃক্ততার দাবি মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ঝিনাইদহ জেলা প্রশাসন চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে জাম্বিয়ার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেপ্তার আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে বড় লাফ: মুম্বাই-কেকেআরকে পেছনে ফেলে শীর্ষে আরসিবি ইসরায়েলি হামলায় গাজায় অভিভাবকহীন ৬০ হাজারের বেশি শিশু: স্বাস্থ্য মন্ত্রণালয় মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার!

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার!

ইনসাফের চোখ প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

​চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যশোরের ঝিকরগাছা এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়।

​চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরেই পুলিশের একাধিক বিশেষ দল কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​তিনি আরও জানান, এই সন্ত্রাসী চক্রের সাথে জড়িত রায়হান নামে অপর এক সহযোগীকে ধরতে নোয়াখালীতেও একযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান সাময়িকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর কয়েকদিন আগেও ডেভিড ইমনের দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল ও তাজা গুলিসহ গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

​পুলিশ সূত্রের তথ্যমতে, ডেভিড ইমনের গ্রেপ্তার এবং এই অপরাধী চক্রের সার্বিক নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com