1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

কুস্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৯ জুলাই, ২০২৬) বিকেল ৬:৩০ ঘটিকায় এ অভিযান চালান।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামস্থ গনি শাহ মাজারের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা (মামলা নং-২৬, তারিখ: ২৯/০৭/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন ১। মোছাঃ জোছনা খাতুন (৫০), স্বামী-মৃত ভেজাল, পিতা-মৃত হাসান আলী, সাং-পিয়ারপুর (মেথরপাড়া ঢালে ডাবলুর বাড়ীর ভাড়াটিয়া) থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com