1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দ, শিবসা নদীতে অবমুক্ত ভাঙ্গায় র‍্যাবের অভিযান; ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’ – কানাইঘাটে এমপি শাম্মী আক্তার ফাইনালে ১৬ লাখ টাকা দাম এক টিকিটের,অসন্তোষ মূল্য নিয়ে ফাইনালে তিন পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড মহেশপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের ধৃষ্টতার তীব্র নিন্দা ছাত্র জমিয়তের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংর্ঘষে আহত ১২ সংবাদ প্রকাশের পর অভিযান; ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা!

উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২ Time View

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় (আলাউদ্দীন হোটেল) থেকে রেলস্টেশন (গেট) পর্যন্ত সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের চুক্তিমূল্য ১৪ লাখ ৫৪ হাজার ৯৯০ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদুল হক নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক মোঃ হারুনুর রশিদ বলেন, সড়কটি ইউনিব্লক দ্বারা উন্নয়ন করা হলে পথচারী ও যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com