1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন  টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল সাংবাদিকের প্রেমে পড়লে লাভ বই ক্ষতি নেই! জেনে নিন ইতিবাচক দিকগুলো ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের ধৃষ্টতার তীব্র নিন্দা ছাত্র জমিয়তের

চট্রগ্রাম ব্যুরো
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি এডিটেড ও আপত্তিকর ছবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

একই সঙ্গে ঐ ছবি ও বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি

রবিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ দাবি জানান

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন হেফাজতে ইসলামের আমির, দেশের সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও অবমাননাকর একটি এডিটেড ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।
এ ধরনের আলেমবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃদ্বয় বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমির হিসেবে দ্বীন ও ঈমান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় সংকটে তিনি ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থে দৃঢ় অবস্থান নিয়েছেন। এমন একজন বয়োজ্যেষ্ঠ ও সর্বজনশ্রদ্ধেয় আলেমকে নিয়ে অবমাননাকর ভাষা ও বিকৃত ছবি ব্যবহার দায়িত্বশীল আচরণের পরিচয় নয়।

তারা আরও বলেন, মতপার্থক্য থাকলেও তা শালীনতা, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষপূর্ণ ভাষা ও চরিত্রহননের অপচেষ্টা দায়িত্বশীল সাংবাদিকতা কিংবা সুস্থ মতপ্রকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব কর্মকাণ্ড সমাজে বিভাজন সৃষ্টি করে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ক্ষুণ্ন করার অপচেষ্টা।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি অবিলম্বে আপত্তিকর বক্তব্য ও ছবি প্রত্যাহার করে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়

একই সঙ্গে সংগঠনটি গণমাধ্যম সংশ্লিষ্ট সবার প্রতি মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, শালীনতা এবং জাতীয় ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় নৈতিক মানদণ্ড অনুসরণের আহ্বান জানায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com