1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম; যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা নবাগত ওসির ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ শিক্ষকদের টাকা লুটেপুটে খাচ্ছে উপ-পরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা মাদক সিন্ডিকেটের ক্ষমতার কাছে কি হেরে যাবে প্রশাসন? ফটকী নদীর দুই পাড়ে দুই শতাধিক বৃক্ষরোপণ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাচালানের মালামাল জব্দ অ্যানেস্থেশিয়া চিকিৎসকের সংকটে বন্ধ ওটি মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বহাল

ঝিনাইদহে জেলা জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ফজলুল কবির গামা,বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এতে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইমরান হায়দার মোল্লা রাজা, এস এম শাহীন, সাগর হোসেন দিদার, শিল্পী মিন্টু, আনিসুর রহমান, মোক্তার হোসেন এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মো. শহিদুজ্জামান সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্য নিয়ে ঝিনাইদহ জেলা জাসাস মাসব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com