1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি নন ওসি ইমরান,তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক খুলনা
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ রক্ষা এবং ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৪ লক্ষ প্রাকৃতিক উৎসের গলদা ও বাগদা চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়, যা পরবর্তীতে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সোলাদানা অভিমুখে শিবসা ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে এই মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানটির নেতৃত্বে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযান চলাকালীন সময়ে, অবৈধভাবে পরিবহন করা এই বিশাল সংখ্যক চিংড়ি রেনু জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাকৃতিক উৎস থেকে এভাবে নির্বিচারে রেনু সংগ্রহ মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। জব্দকৃত চিংড়ি পিএলগুলো পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌপুলিশের উপস্থিতিতে শিবসা নদীতে অবমুক্ত করা হয়, যাতে সেগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে। এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পাইকগাছা নৌপুলিশ। অভিযানকালে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস ফোর্স উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইনের কঠোর বাস্তবায়নে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com