1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন আটক বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে – ঝিনাইদহে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলা: অপরাধী আবুল হোসেনের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা নৌ অবরোধের ঘোষণা দিলো সৌদির ওপর হুথিবাহিনী,তেল সরবরাহ হুমকিতে চুয়াডাঙ্গায় বর্ষায় নজরুল’ অনুষ্ঠানের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পীরগঞ্জে টাঙান নদীর পানি বৃদ্ধি, ভাঙনের মুখে শালবন ও মসলন্দপুরের দুই শতাধিক পরিবার আর্জেন্টিনার হারের ৫টি মূল কারণ ও আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ যুদ্ধকষ্ট ভুলে স্পেনের বিশ্বজয়ে মেতে উঠল গাজার বাসিন্দারা পরীমনির বিয়েটা আর করা হলো না স্পেনের বিশ্বজয় ও নিখুঁত ভবিষ্যদ্বাণী : ইএ স্পোর্টসের টানা পঞ্চম ম্যাজিক

ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা ৩৬ দেশে

ইনসাফের চোখ ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

৯৬তম অবস্থানে বাংলাদেশের পাসপোর্ট, ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা ৩৬ দেশে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের পাসপোর্ট সূচক প্রকাশ করে, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা ও ভ্রমণ স্বাধীনতার একটি নির্ভরযোগ্য মানদণ্ড।

২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট সূচকে ৯৬তম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা। ভ্রমণকারীদের সুবিধার্থে দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

এশিয়া – ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লিস্তে।

ক্যারিবিয়ান অঞ্চল – বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকা – বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।

ওশেনিয়া অঞ্চল – কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।

ভ্রমণ পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। তাই নিশ্চিত হওয়ার জন্য ভ্রমণের পূর্বে সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com