1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস মহেশপুরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মহেশপুরে সরকারি বরাদ্দকৃত সার চোরাইপথে বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার  দেশীয় মাছ রক্ষায় মহেশপুরে নিষিদ্ধ জাল জব্দ মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি, অচলাবস্থার আশঙ্কা মোরেলগঞ্জে আধুনিক ভি আই পি ডাক বাংলো ০৪ তলা ভবন নির্মানের শুভ উদ্ধোধন । মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা ফুলতলায় শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে – ঝিনাইদহে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী

মো: মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২১ Time View

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। সেই জায়গা থেকে ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।
রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈমাম ও পুরোহিতদের দৃষ্টি আকর্ষণ করে নিপুণ রায় চৌধুরী বলেন, মসজিদে বয়ান রাখার সময় ঈমাম সাহেবদের মাদকবিরোধী সচেতনতাবৃদ্ধিমূলক বক্তব্য রাখতে হবে। যাতে তরুণ সমাজ, প্রত্যেকটি পরিবার মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। পুরোহিত যারা আছেন, আপনারও মন্দিরগুলোতে মানুষকে মাদকের বিষয়ে সচেতন করবেন।
তিনি বলেন, আইন প্রয়োগ করে কেবল মাদকের বিস্তার রোধ করা সম্ভব না। প্রয়োজন সমাজের প্রতিটি স্তর থেকে সোচ্চার ও সচেতন হওয়া। সবার দায়িত্ব আছে, মাদক রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধুমাত্র সচেতনতা বাড়ালেই হবে না, তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্থ হওয়ার প্রবণতা কমে যাবে। শুধু বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেই হবে না, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করতে হবে।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌছে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন নিপুন রায় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com