1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি নন ওসি ইমরান,তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

মহেশপুরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রেদওয়ানুল ইসলাম রিপন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০২ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ ইয়াসমিন সুলতানা এবং সহকারী কৃষি অফিসার ইমাম হুসাইন যথি।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ স্বপন ইসলাম, আজমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার খাঁন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যাদবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন হোসেন, বিসিআইসি ডিলার শ্রী নন্দ দুলাল, কাজীরবেড় ইউপির বিসিআইসি ডিলার নুরুল ইসলাম মোল্লা, বাঁশবাড়ীয়া ইউপির ডিলার মেহেদী হাসান এবং খালিশপুর বিসিআইসি ডিলার মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

​এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সার ডিলারগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com