1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবলের কালো অধ্যায়,২০২৬ বিশ্বকাপ ফাইনাল। ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ  নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট; অর্থ দন্ড নাটোরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ; ৩৬ জনের বিরুদ্ধে মামলা কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

নাটোরের সিংড়া উপজেলার জামতলী হতে বামিহাল ও রানীরহাট সড়কের ১০ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের যাতায়াত সুগম করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জামতলী-বামিহাল সড়কের এই প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান।
​এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ইব্রাহিম খলিল ফটিক, ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন, ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com