1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস মহেশপুরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মহেশপুরে সরকারি বরাদ্দকৃত সার চোরাইপথে বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার  দেশীয় মাছ রক্ষায় মহেশপুরে নিষিদ্ধ জাল জব্দ মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি, অচলাবস্থার আশঙ্কা মোরেলগঞ্জে আধুনিক ভি আই পি ডাক বাংলো ০৪ তলা ভবন নির্মানের শুভ উদ্ধোধন । মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা ফুলতলায় শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় বর্ষায় নজরুল’ অনুষ্ঠানের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২ Time View

বর্ষার স্নিগ্ধ আবহ আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টির মেলবন্ধনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন চুয়াডাঙ্গার সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষার সৌন্দর্য, নজরুলের সাহিত্য-সংগীত এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সংস্কৃতিপ্রেমী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষাভিত্তিক গান, কবিতা ও আবৃত্তির পাশাপাশি একক ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় বর্ষার রূপ, প্রেম, প্রকৃতি, দ্রোহ ও মানবিক চেতনার নানা দিক ফুটে ওঠে। মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা, উল্লেখ করেন যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা এবং বর্ষার গান ও কবিতা যুগে যুগে মানুষের হৃদয়কে নাড়া দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ পালনের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাবে।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা সংস্কৃতির ঋতুভিত্তিক ঐতিহ্যকে লালন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী পর্বের পর চুয়াডাঙ্গার বিশিষ্ট ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীরা জাতীয় কবির বর্ষা পর্যায়ের জনপ্রিয় গান, কবিতা আবৃত্তি এবং চিত্তাকর্ষক নৃত্য পরিবেশন করেন। বর্ষার প্রাকৃতিক আবহে নজরুলের অমর সৃষ্টিসমূহের এই নান্দনিক উপস্থাপন উপস্থিত শত শত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com