1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধ; ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের সিলেটে নিখোঁজের পর উদ্ধার তরুণী তুলি, পরিবারের জিম্মায় হস্তান্তর এনজিওগুলোর ঋণের কিস্তি আদায়ে ৩ মাস স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে বান্দরবানে বিশেষ সভা তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ হরিণাকুন্ডুতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার: ডিবি পুলিশের অভিযান চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন ক্রালেপ প্রকল্পের পরিচালক সোনিয়া নওরিন চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক দুই জনের কারাদণ্ড

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১ 

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগরা-কুমিল্লাগামী সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো: রাসেল (২৯) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজী বাড়ি) এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগড়-কুমিল্লাগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ রাসেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com