
আজ সন্ধ্যা থেকে মহেশপুর, খালিশপুর ও কোটচাঁদপুরের সকল ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়া একটি “তেল সংকট বা দাম বৃদ্ধি” সংক্রান্ত গুজবের জেরে অনেকেই তড়িঘড়ি করে জ্বালানি তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমান।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং সচেতন মহলের মতে, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। এটি সম্পূর্ণ একটি অপপ্রচার। কোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজবের ভিত্তিতে এই ধরণের অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি হলে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ে, অন্যদিকে স্বাভাবিক জ্বালানি সরবরাহ ও ট্রাফিক ব্যবস্থাও ব্যাহত হয়।
📌 অনুরোধ: গুজবে কান দেবেন না, নিশ্চিত ও সত্য তথ্যে আস্থা রাখুন। সচেতন নাগরিক হিসেবে যেকোনো তথ্য যাচাই করে তবেই বিশ্বাস করুন।
Leave a Reply