1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১ প্রতারণার অভিযোগে চুয়াডাঙ্গায় খুলনার নারী আটক: ৩ মাসের কারাদণ্ড ঝিনাইদহের মহেশপুর দত্তনগর কুশোডাঙ্গার ফার্মের চিত্র—আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষির সোনালী রূপ! গুজবে কান দিয়ে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়! বিপাকে সাধারণ মানুষ সাফল্যের স্বীকৃতি: সাগরদাঁড়ি সাব-জোনাল অফিসের গৌরবময় অর্জন! অসুস্থ সাংবাদিক আবু মুসাকে পাশে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। জেন-জি’দের ‘কাকরোচ আন্দোলন’ ছড়িয়েছে বিদেশেও: কোণঠাসা মোদি সরকার ব্রাজিলের কাসেমিরো যোগ দিলেন মেসির দলে মহেশপুরে সাংবাদিকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঠিকাদারি প্রথা বাতিল করে কোম্পানির অধীনে চাকরির দাবিতে ঝিনাইদহে বিএটিবি’র মাঠ কর্মীদের কর্মবিরতি ঘোষণা

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২ Time View

কুমিল্লার দাউদকান্দির থৈরখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ মাহবুব সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাড়ির সদস্যরা।

বুধবার (২২জুলাই) বিকেলে উপজেলার থৈরখোলা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামি মাহবুব সম্রাট (৩৪) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে এবং গত বছরের ২৫ জুলাই রাত ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই মাহবুব সম্রাট।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর টু মালিগাঁও রাস্তার পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাহাবুব সম্রাট পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিল । এসময় পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে তার কোমর থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তার নামে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com