1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চারটি বানরের অঙ্গ বিকল হওয়ার পরও শিশুর ওপর প্রয়োগ হলো একই থেরাপি, অতঃপর মৃত্যূ মহেশপুরে খালের পানিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: এলাকায় তীব্র চাঞ্চল্য! ঝিনাইদহে ৬ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: ৫০ হাজার টাকায় রফার চেষ্টা মাতব্বরদের! সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ। বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস আজ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

গোপালগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর উত্তর পাড়া এলাকার কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর বিলে এমন চিত্র চোখে পড়ে। এ ছাড়া ড্রেজার মেশিন দিয়ে মাটি বা বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এর ফলে দিন দিন কমে যাচ্ছে এখানকার ফসল উৎপাদনের জমি।

স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের সুমন মিয়া, টুটুল মোল্লা, শাহীন ও আজু নামের বেক্তিরা। এর প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

সরেজমিন দেখা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর এলাকার বিলে ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোর খালি জায়গাসহ বাড়িঘর তৈরির জন্য ভরাট করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট।

এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, স্থানীয় লোকজন বাড়ি-ঘর করবে আমাদের ধরেছে তাদের বালি লাগবে। এই সুবাদে আমার নিজের ড্রেজার, আমার নিজের জমি থেকে বালু উত্তোলন করছি। আমরা ডিসি সাহেবকে অবগত করে রেখেছি, এসিল্যান্ড কে অবগত করে রেখেছি। তবে স্থানীয় সূত্রে জানাযায়, আবেদআলীর বাড়ি সংলগ্ন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সবেক ৬ নং ওয়ার্ডের মেম্বার বিলায়েত কাজীর পুকুর থেকে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদকে বিষয়টি অবগত করলে তিনি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com