1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি নন ওসি ইমরান,তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধ; ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের

গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নল্লী বিলে যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হলে বিষয়টি নিয়ে ভ্রমণপিপাসু ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, উপজেলার অন্যতম জনপ্রিয় বৈকালীন অবকাশ ও প্রাকৃতিক নৈসর্গিক স্থান নল্লী বিলে যাওয়ার রাস্তা বালু উত্তোলনকারী মাটি কেটে নেওয়া চক্র, চায়না জাল দিয়ে মাছ শিকারকারী এবং মাদকসেবীদের পারস্পরিক সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষ, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা সহজে নল্লী বিলে যেতে পারছেন না।
এতে একটি সম্ভাবনাময় পর্যটনস্থলে মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
ভ্রমণপিপাসু ও সচেতন নাগরিকরা দ্রুত রাস্তা খুলে দিয়ে নল্লী বিলে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com