1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, দুইটি মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২০ Time View

র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছোট দুর্গাপুর গ্রামের শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩) ও গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকার মো. আমিনুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সাকসেস মডেল স্কুলসংলগ্ন বুনারপাড়া সড়কে পৃথক আরেকটি অভিযান চালায় র‌্যাব। সেখানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় পলাশবাড়ী উপজেলার মুরারিপুর গ্রামের মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com