1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার আসামি নন ওসি ইমরান,তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ জলঢাকায় প্রাণ রক্ষা করতে গিয়ে ট্রাক খাদে  সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ টেকনাফে চুরির মামলায় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেক্স
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ভারতের শিক্ষা খাতের বিশৃঙ্খলা ও প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান চরম রাজনৈতিক উত্তেজনার মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার বিষয়টি শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেন।

‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও কেন্দ্র সরকারের মধ্যকার বহুল আলোচিত তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের খবর সামনে এল।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির রাজপথে যন্তর মন্তরে আন্দোলনরত তরুণ ও শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এ দাবিকে কেন্দ্র করেই এত দিন ধরে সিজেপি ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যকার আলাপ-আলোচনায় স্থবিরতা তৈরি হয়েছিল।

শনিবার সকালেও আন্দোলনকারী সংগঠন সিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়—শিক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত সরকারের সাথে কোনো ধরনের আলোচনায় বসা সম্ভব নয়। আন্দোলনের সেই কঠোর অবস্থানের মুখেই পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান, যা ভারতের রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।

(তথ্যসূত্র: এনডিটিভি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com