1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গোবিন্দগঞ্জে মাদক বিক্রেতা,হ্যাকার সহ ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার হোসেন, সচেতন মহলে প্রশংসা খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হামের রুগী শনাক্ত ফুলতলা টিএনটি টাওয়ার থেকে তার চুরির সময় যুবক আটক সাংবাদিক পরিচয়ে হোটেলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার!

বগুড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা হাতে মহড়া দেওয়ার ঘটনায় আত্মগোপনে থাকা এক প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে মহড়ায় ব্যবহৃত ২৭ ইঞ্চি লম্বা একটি দেশীয় ধারালো ছোরা।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার আগেই সমিতির কার্যালয়ের সামনে সাংগঠনিক পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রনি (৪০), সদস্য লাইসেন্স নম্বর-৪৬৩, একটি বড় ধারালো ছোরা হাতে প্রকাশ্যে মহড়া দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে অভিযুক্ত রনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।

পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় তার বড় স্ত্রীর বাবার বাড়ি থেকে মাসুদ পারভেজ রনিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে বগুড়া সদর উপজেলার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকা থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া একটি লোহার তৈরি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির দৈর্ঘ্য ২৭ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ পারভেজ রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com