1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস আজ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার! মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি অবহেলিত ঝিনাইদহের উন্নয়ন: তিন নক্ষত্রের কাছে জনমানুষের প্রত্যাশা মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা কোম্পানির প্রতিনিধি প্রতিনিধি পরিদর্শন করেছেন। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ৩০ বছর পূর্বে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭৫ একর ভূমি অধিগ্রহণ করেছিলেন। নানান জটিলতায় বিমানবন্দরটি নির্মাণ আটকে আছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিমানবন্দর নির্মাণের জন্য আরো ৫ শত একরের বেশী জমি অধিগ্রহণ করা হয়। এ ছাড়াও বিমানবন্দরের ওয়াল নির্মাণসহ কিছু মাটি ভরাাটের কাজ হয়। বিগত সরকার পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরটি নির্মাণের চেষ্টা করে এবং অধিগ্রহণের কাজ চলমান রাখে। কোন কোম্পানি বা সংস্থা বিমানবন্দর নির্মাণ আগ্রহ দেখায়নি। যে কারণে নির্মাণ কাজ ব্যাহত হয়। বর্তমান সরকারের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এই বিমানবন্দর নির্মিত হলে এখানের অর্থনীতি সমৃদ্ধি হবে। আমাদের মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। সুনীল অর্থনীতি, ইপিজেড, অর্থনৈতিক জোন, সুন্দরবনকে ঘিরে পর্যটন, পণ্য পরিবহন এমনকি দ্রুত যোগাযোগ ব্যাবস্থার উন্নতি হবে। পরিদর্শনকালে এ সময় খুলনা কেডিএ এর প্রশাসক ও খুলনা জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটার সহ বিএনপির নেতৃবৃন্দ। চীনা প্রতিনিধি মি. পিটার বিমানবন্দর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করবো এবং আমরা আন্তরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com